1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা প্রদান। - Stbanglatv.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা প্রদান।

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 

মোঃ আশিকুর সরকার (রাব্বি) রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে রাজারহাটে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিলা তাসনিম। অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর রাতেই খাদ্য সহায়তা এবং পরদিনই ঘটনাস্থল পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা দিলেন উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া ও বালাপাড়া এলাকায়। গত ২৮ আগস্ট দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির মালিক মোঃ দবির উদ্দিনের বসতবাড়ি অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই দায়িত্বশীলতার পরিচয় দেন ইউএনও। গতকাল রাতেই তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি ভিত্তিতে ৪ প্যাকেট শুকনো খাবার পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় আজ (২৯ আগস্ট) দুপুরে ইউএনও তানজিলা তাসনিম নিজেই দগ্ধ বাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত দবির উদ্দিন ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরিদর্শন শেষে রাজারহাট উপজেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে মোঃ দবির উদ্দিনকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি তার মেয়ের পরিবার আলাদা থাকায় তাদেরকেও আরও ৫ হাজার টাকার চেক দেওয়া হয়।সর্বমোট ১০ হাজার টাকার আর্থিক সহায়তা হস্তান্তর করেন ইউএনও।এসময় তিনি শীতের কথা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।এ সময় ইউএনও আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ প্রদান করা হবে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত দবির উদ্দিন ও তার পরিবার। স্থানীয়রাও ইউএনওর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি