
মোঃ সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রকে শিক্ষকের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রের নাম মোমিন হাওলাদার (১৩)। পিতা- আল আমীন হাওলাদার। গ্রাম- মহারাজ, ইউপি- ভদ্রবিলা, থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার ক্লাস চলাকালীন পাশের ক্লাসে শব্দ হওয়ায় মোমিন উঁকি দিয়ে দেখে। এসময় ওই বিদ্যালয়ের শিক্ষক নান্নুও ইসরাফিল*তাকে বেধড়ক মারধর করেন। এতে মোমিনের মাথায় গুরুতর আঘাত লাগে।
প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হলে বর্তমানে তাকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকরা তার সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে তা করা সম্ভব হচ্ছে না বলে পরিবার জানিয়েছে।
মোমিনের পরিবার জানায়, সে এতিম। সড়ক দুর্ঘটনায় তার বাবা-মা মারা গেছেন। বর্তমানে সে নানার বাড়িতে থাকে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষকরা ছাত্রকে দেখতে যায়নি বলেও অভিযোগ রয়েছে।
ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক [নাম জানা গেলে বসাবেন] বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, “লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply