1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগ, কলেজ ছাত্রদল নেতা বহিষ্কার - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

লোহাগড়ায় ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগ, কলেজ ছাত্রদল নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৩ Time View

 

মোঃ সবুজ সরদার লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ইয়াবা সেবনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে জিএম মাশরাফি নামে এক কলেজ ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

জিএম মাশরাফি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তার ইয়াবা সেবনের দৃশ্য বলে দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় নড়াইল জেলা ছাত্রদল। সোমবার রাতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

 

নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠনের নীতি ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জিএম মাশরাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বহিষ্কৃত জিএম মাশরাফি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি