1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার - Stbanglatv.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও মো. ওয়াসিম (২৪)।

পুলিশ জানায়, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালানো হয়। প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকা থেকে ওয়াসিমকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের দাবি, সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় খুচরা বিক্রির কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের বিষয়টি তারা জানতে পেরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি