
মোঃ সবুজ সরদার লোহাগড়া নড়াইল প্রতিনিধি:
নড়াইলের নড়াগাতীতে ৫০ পিস ইয়াবাসহ মোঃ রফিকুল মোল্লা (৩৫) নামে ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নড়াগাতী থানার চোরখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল মোল্লার চলাফেরা সন্দেহজনক মনে হলে তার গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রফিকুল নড়াগাতী থানার চোরখালী এলাকায় বর্তমানে বসবাস করেন। তবে তার স্থায়ী ঠিকানা নড়াইলের লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামে।
পুলিশ সূত্র আরও জানায়, রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।
পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন
© All rights reserved © 2023
Leave a Reply