1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ওমরা শেষে নিজ বাড়িতে দিদারুল আলম মিয়াজি, নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ওমরা শেষে নিজ বাড়িতে দিদারুল আলম মিয়াজি, নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

 

বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান: পবিত্র ওমরা পালন শেষে নিজ বাড়িতে ফিরেছেন সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক প্রভাবশালী সদস্য এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সফল আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।

 

সোমবার (২৪ আগস্ট) পবিত্র ওমরা পালন শেষে নিজ বাড়িতে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর বাড়িতে আসেন।

 

দিদারুল আলম মিয়াজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপশন। এছাড়া ২নং হিঙ্গুলী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

 

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ দিদারুল আলম মিয়াজির পবিত্র ওমরা পালন শেষে সুস্থভাবে নিজ বাড়িতে ফিরে আসায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

 

দিদারুল আলম মিয়াজি উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একই সঙ্গে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

এ সময় নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি