1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জুলাই শহীদ দিবসে চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগের শ্রদ্ধাঞ্জলি - Stbanglatv.com
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

জুলাই শহীদ দিবসে চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

 

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ফুড অফিস সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগের পক্ষে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী (শিবগঞ্জ) মোঃ রায়হান ইমতিয়াজ, সহকারী প্রকৌশলী মোঃ আবুল বাসার, উপ-সহকারী প্রকৌশলী (শিবগঞ্জ) মোঃ ফয়েজ উদ্দীনসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।পুষ্পস্তবক অর্পণ শেষে নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিনুর রহমান জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ন্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন আন্দোলনকারী প্রাণ হারান। পরবর্তীতে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে সারা দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তরে জাতীয়ভাবে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বিশেষ দোয়া ও প্রার্থনাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি