1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে যুব জামায়াত নেতার সাধারণ ডায়েরি - Stbanglatv.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে যুব জামায়াত নেতার সাধারণ ডায়েরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

 

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে পোস্ট ও মন্তব্যের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুব জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মোহা. মোজাহিদ।

জানা যায়, গত ৭ আগস্ট ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে ফেসবুক ব্যবহার করার সময় তিনি ‘খালেকুজ্জামান চৌধুরী রাজা’ নামের একটি ফেসবুক আইডিতে জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীর ছবি ও পোস্ট শেয়ার করতে এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীর পোস্টে মন্তব্য করতে দেখেন বলে অভিযোগ করেন। একইসঙ্গে ওই আইডি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘আপত্তিকর’ ছবি পোস্ট করারও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিষয়টি ভবিষ্যতের জন্য নথিভুক্ত রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করেন আবু সাঈদ মোহা. মোজাহিদ।

এ বিষয়ে তিনি গত ১৮ আগস্ট ২০২৬ সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে ফেসবুক আইডিটির লিংক/আইডি নং হিসেবে ৬১৫৯২৪২৭৮৫৭৫৯৭ উল্লেখ করা হয়েছে।

সাধারণ ডায়েরিটির ট্র্যাকিং নম্বর 3WDL99 এবং জিডি নম্বর ৮৮৪।

তবে অভিযোগে উল্লেখিত ফেসবুক আইডিটি কার এবং সেখানে প্রকাশিত পোস্টগুলোর সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি