
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও কথিত ফ্যাসিবাদী দোসরদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত এবং তাড়াইল নির্বাহী অফিসার তানজিলা আখতার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার ( ১৪ জুলাই) দুপুর ১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সাধারণ ব্যবসায়ী ও সচেতন জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও বিভিন্ন চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ এবং টিসিবি ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, টিসিবি ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। তারা এ ধরনের উদ্যোগ প্রতিহত করতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, টিসিবি ডিলার নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, অনিয়ম কিংবা বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হলে তা সাধারণ জনগণ মেনে নেবে না।
এ সময় অংশগ্রহণকারীরা অবিলম্বে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে টিসিবি ডিলার নিয়োগের দাবি জানান।
এবিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন,
তাড়াইলে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধনের স্মারকলিপি পেয়েছি এবং স্মারকলিপিটি সঠিক তদন্তের জন্য বাণিজ্যিক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply