
বিশেষ প্রতিনিধি:চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নড়াগাতী থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দেবদুন গ্রামের রিংকু সরকার (৩২), স্বামী প্রবাসী পরিতোষ চক্রবর্তী। গত ১৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তি ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে নগদ ৯৫ হাজার টাকা, প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ১২ আনা ওজনের স্বর্ণের চেইন এবং একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় শব্দে ঘুম ভেঙে গেলে রিংকু সরকার চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে। তিনি আত্মরক্ষার জন্য হাত বাড়ালে বাম হাতের তালুতে গুরুতর জখম হন। পরে অভিযুক্ত ব্যক্তিরা চুরি হওয়া মালামাল মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে নড়াগাতী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
© All rights reserved © 2023
Leave a Reply