1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রীর বক্তব্য - Stbanglatv.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার’—শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রীর বক্তব্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আত্মসমর্পণের সুযোগ নেই। তিনি বলেন, দেশের সীমান্তে প্রবেশ করলেই আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ক আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তবে যারা আদালতে দণ্ডিত, তাদের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসনের সুযোগ নেই।

জুলাইয়ের ঘটনায় বিচার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, এ পর্যন্ত একাধিক তদন্ত শেষ হয়েছে, কয়েকটি মামলায় অভিযোগপত্র দাখিল ও অভিযোগ গঠন সম্পন্ন হয়েছে। কিছু মামলার রায়ও হয়েছে এবং আরও বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, ট্রাইব্যুনালে জমা পড়া অভিযোগগুলোর মধ্য থেকে বেশ কিছু মামলা তদন্ত ও বিচারের জন্য নির্বাচন করা হয়েছে। এসব মামলার বিচারকাজ পর্যায়ক্রমে এগিয়ে চলছে।

আলোচনায় আইনমন্ত্রী জুলাইয়ের চেতনা নিয়ে বিভাজনমূলক রাজনীতি না করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া রাজনৈতিক মিত্রদের উদ্দেশে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের স্বার্থে পরীক্ষিত রাজনৈতিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি