1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঁশখালীর সাধনপুরে বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - Stbanglatv.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বাঁশখালীর সাধনপুরে বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

মোহাম্মদ আমিনুল ইসলাম,চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এই মানবিক উদ্যোগে সৌজন্য হিসেবে সহযোগিতা প্রদান করেছেন সৌদি প্রবাসী জনাব মৌলানা মোজাম্মেল হক, যিনি ২ নম্বর সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাধনপুর, সওদাগরপাড়ার বাসিন্দা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে মোট ২,০০০টি খাদ্যসামগ্রীর প্যাকেট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে। এ কার্যক্রমের আওতায় সাধনপুর ইউনিয়ন, বাহারছড়া ইউনিয়ন, বৈলছড়ি ইউনিয়ন ও কাথারিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।

ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন তরুণ সমাজসেবক হুমায়ুন কবির। এছাড়া সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন জনাব মাস্টার সাইফুর রহমান।

আয়োজকদের ভাষ্য, মানবতার সেবাই তাদের অঙ্গীকার। তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ মানবিক উদ্যোগের সফলতা এবং বন্যাকবলিত মানুষের কল্যাণে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি