1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঞ্ছারামপুরে বিলাসবহুল পাজেরো জিপে বিদেশি মদ পাচার: আটক ১ - Stbanglatv.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

বাঞ্ছারামপুরে বিলাসবহুল পাজেরো জিপে বিদেশি মদ পাচার: আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১ Time View

​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি বিলাসবহুল পাজেরো জিপ গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মো. রাসেল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
​আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানাধীন ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস দল ছলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কালো রঙের বিলাসবহুল পাজেরো জিপ গাড়ি গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতর থেকে ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
​আটককৃত মো. রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মাঝিরগাও গ্রামের মাইনউদ্দিন ওরফে দুলালের ছেলে। সে বর্তমানে ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় বসবাস করে আসছিল।
​পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল জিপ গাড়িটি জব্দ করা হয়েছে।
​বাঞ্ছারামপুর থানা পুলিশ সূত্রে আরও জানানো হয়, বিলাসবহুল গাড়ির আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই মাদকের চালানটি পাচার করা হচ্ছিল। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি