1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান। - Stbanglatv.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

কালিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২ Time View

 

মোঃ হাসিবুর রহমান,বিশেষ প্রতিনিধি নড়াইল।

 

নড়াইলের কালিয়া পৌর এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার (১৪ /০৭/২০২৬ ইং) বিকালে পৌরসভার উথালী গ্রামের ১০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদ গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি রেজা রাব্বী কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, সাবেক সদস্য সচিব কালিয়া পৌর বিএনপি মনিরুল ইসলাম (মনা)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভাঙনকবলিত এলাকার বাসিন্দাগন।

 

ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া প্রশাসনের দায়িত্ব। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি