1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়া বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন - Stbanglatv.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬ইং)

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব সিরাজুল ইসলাম, পুলিশ সুপার জনাব শাহ মোহাম্মদ আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক জনাব শফিকুল ইসলাম এবং কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব মো. আবু সাঈদ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সরকারের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি নাগরিককে অন্তত একটি ফলদ, বনজ বা ঔষধি গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

বক্তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ নিশ্চিত করার অন্যতম ভিত্তি। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃক্ষমেলা পরিদর্শন করেন এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

আয়োজনে: জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া ও বন বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি