1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তিস্তার বন্যায় মহিষখোচা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি শত শত পরিবারঃ - Stbanglatv.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

তিস্তার বন্যায় মহিষখোচা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি শত শত পরিবারঃ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

উজান থেকে নেমে আসা ঢল এবং তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে মাঝারি ধরনের বন্যা দেখা দিয়েছে। এতে শত শত বাড়িঘরে পানি ঢুকে পড়েছে এবং পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ।

 

সোমবার (১৩ জুলাই) সরেজমিনে মহিষখোচা ইউনিয়নের তিস্তা তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক বাড়ির আঙিনা, রান্নাঘর ও বসতঘরে পানি প্রবেশ করেছে। কোথাও কোথাও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নৌকাই হয়ে উঠেছে একমাত্র ভরসা।

 

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনের টানা পানি বৃদ্ধিতে হঠাৎ করেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। গবাদিপশু, খাদ্যশস্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। এছাড়া শিশু, বৃদ্ধ ও নারীদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন বন্যাকবলিত পরিবারের সদস্যরা।

 

ক্ষতিগ্রস্তরা জানান, পানি আরও বাড়লে ফসলি জমি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়তে পারে। তারা দ্রুত সরকারি সহায়তা ও ত্রাণের দাবি জানান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

 

এদিকে, স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও অন্যান্য সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি