1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চোখ রাঙাচ্ছে তিস্তা, বিপৎসীমার ওপরে পানি,আতঙ্কে নদীপাড়ের মানুষ - Stbanglatv.com
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন

চোখ রাঙাচ্ছে তিস্তা, বিপৎসীমার ওপরে পানি,আতঙ্কে নদীপাড়ের মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

উজানের ঢল ও টানা বর্ষণের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। অনেক পরিবার গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কৃষকদের মধ্যে দেখা দিয়েছে আমন বীজতলা ও সবজি ক্ষেত নিয়ে উদ্বেগ।

 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এদিকে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, সম্ভাব্য বন্যা মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর নেওয়া এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি