1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিয়োগ বাণিজ্যের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি করে রাজারহাটে পাল্টা মানববন্ধন। - Stbanglatv.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

নিয়োগ বাণিজ্যের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি করে রাজারহাটে পাল্টা মানববন্ধন।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

 

মোঃ আশিকুর সরকার (রাব্বি)রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা ‘নিয়োগ বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৩ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৮ জুলাই একটি স্বার্থান্বেষী মহল মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করতে এবং নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গোপন নিয়োগ ও অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করেছিল। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানে কোনো গোপন নিয়োগ হয়নি এবং নিয়মিত পাঠদানসহ সব প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

মাদ্রাসার শিক্ষক, জমিদাতা ও শিক্ষার্থীরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সমাপনী বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মো. খলিলুর রহমান জানান, মাদ্রাসাটি সব নিয়মনীতি মেনেই পরিচালিত হচ্ছে এবং যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি