1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মানিলন্ডারিং মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার পলাশবাড়ীর হরিদাস চন্দ্র তরণী দাস - Stbanglatv.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

মানিলন্ডারিং মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার পলাশবাড়ীর হরিদাস চন্দ্র তরণী দাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।

তিনি জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে সিআইডির একটি বিশেষ দল পলাশবাড়ীতে অভিযান চালিয়ে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ওসি সরোয়ার আলম খান বলেন, “ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলার আসামি হিসেবে সিআইডির বিশেষ দল তাকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে পলাশবাড়ী থানা পুলিশ সহযোগিতা করেছে।”

উল্লেখ্য, পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে হরিদাস চন্দ্র তরণী দাস সম্প্রতি দেশজুড়ে আলোচনায় আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি