1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সেনবাগে জয়নুল আবদিন ফারুক: ইয়াবা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি - Stbanglatv.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সেনবাগে জয়নুল আবদিন ফারুক: ইয়াবা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর সেনবাগে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, অতীতে আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা ইয়াবা ব্যবসার একটি অংশ এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

শনিবার (১২ জুলাই) সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মফজলুর রহমান মজুমদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দলের নাম ব্যবহার করে কেউ ইয়াবা ব্যবসা বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এরই মধ্যে যুবদলের দুই নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বক্তব্যে তিনি অবৈধভাবে মাটি কাটার কারণে গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, কিছু এলাকায় অতিরিক্ত ভারী ট্রাক চলাচলের কারণে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যা জনদুর্ভোগ সৃষ্টি করছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জনগণের সমর্থন অর্জনের মাধ্যমেই বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়। জোরপূর্বক বা ভোটকেন্দ্র দখলের রাজনীতিতে দল বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি