1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে ‘এক দেশ এক কিউআর’ ও ক্যাশলেস বাংলাদেশ বিষয়ে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা - Stbanglatv.com
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন

তাড়াইলে ‘এক দেশ এক কিউআর’ ও ক্যাশলেস বাংলাদেশ বিষয়ে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে ‘এক দেশ এক কিউআর (Bangla QR)’ ও ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি’র তাড়াইল উপশাখার উদ্যোগে রোববার (১২ জুলাই) সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক এস. এম. তানজিম ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. সাইফুল হক, তাড়াইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আল আমীন এবং উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহিদুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি তাড়াইল উপশাখার শাখা ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আব্দুল আলীম খান। সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র অফিসার সুমন বর্মন।
সভায় বক্তারা বলেন, ‘এক দেশ এক কিউআর (Bangla QR)’ উদ্যোগ ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করবে। তাঁরা ক্যাশলেস বাংলাদেশ গঠনে ব্যাংকিং খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি