
মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ২,২৭,৫৫০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
১২ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর খানপুর ও আমতলী বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। *আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালন মালামালের সিজার মূল্য- ২,২৭,৫৫০/- (দুই লক্ষ সাতাশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply