1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

 

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রজন্মের সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস।

সভাপতির বক্তব্যে ইউএনও প্রিয়াংকা দাস বলেন, সীমিত সম্পদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হবে, যাতে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা আক্তার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. ফারহানা নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, পরিবার পরিকল্পনা সহকারী হাবিবা খাতুন এবং নেজামপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নবীউল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা শাহীন আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনার গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি