1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নান্দাইলে বিএনপির কর্মী সমাবেশে উন্নয়ন ও ঐক্যের বার্তা-প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী'র - Stbanglatv.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

নান্দাইলে বিএনপির কর্মী সমাবেশে উন্নয়ন ও ঐক্যের বার্তা-প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

 

-তৌহিদুল ইসলাম সরকার,  নিজস্ব প্রতিবেদক

 

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে স্থানীয় সমূর্ত্ত জাহান মহিলা কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে দলীয় নেতারা উন্নয়ন কর্মকাণ্ড, সাংগঠনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন।

 

সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ নেই। একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী নান্দাইল গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, জনগণের কল্যাণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দলের দুঃসময়ে যেমন নেতাকর্মীদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে তিনি আশ্বাস দেন।

 

এছাড়া সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহাসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সমাবেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি