1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

 

বাগেরহাটের মোল্লাহাটে প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা (জুলাই-২০২৬) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ মাকসুদ আলম, সাংবাদিক শফিউল আজম নিশান, আল হাফিজ শেখ, লিটন শেখ, আশিকুল ইসলাম মিয়া ও তাজ উদ্দিন মিয়া প্রমুখ।

 

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সময়ে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের মধ্যে সাংবাদিকদের আরও সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

#######

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি