1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আটক ৪  - Stbanglatv.com
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

লোহাগড়ায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আটক ৪ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া ও এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পদ্দবিলা গ্রামের নাহিদ শেখ (২৮), ঈশানগাতী গ্রামের সাইফ শেখ (২৩), পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখ (৪২) এবং কলাগাছী গ্রামের বিনয় সরকার (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছেন, পাঁচুড়িয়া এলাকা থেকে ইউসুফ শেখকে ৫০ গ্রাম গাঁজাসহ এবং এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে নাহিদ শেখকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, সাইফ শেখকে ২ পিস ইয়াবা ট্যাবলেট ও বিনয় সরকারকে ২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউসুফ শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা , নাহিদ শেখকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৯ হাজার টাকা জরিমানা, সাইফ শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং বিনয় সরকারকে এক মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

 

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, দণ্ডপ্রাপ্ত চারজনকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি