1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদ্রাসায় চুরি করতে গিয়ে যুবক আটক, থানায় হস্তান্তর।  - Stbanglatv.com
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

মাদ্রাসায় চুরি করতে গিয়ে যুবক আটক, থানায় হস্তান্তর। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

 

মোহাম্মদ রাসেল :(ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার দেওয়ান আব্দুর রহিম মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় চুরির ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে ইটনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে মাদ্রাসায় প্রবেশ করে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরির অভিযোগ ওঠে। পরে সিসিটিভি ফুটেজের সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়।

 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আশিকুর রহমান পায়েল জানান, সকালে মাদ্রাসার এক শিক্ষক তাকে বিষয়টি জানালে তিনি কমিটির সদস্যদের নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে চোরকে শনাক্ত করার পর বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

 

স্থানীয়রা জানান, সিসিটিভি ফুটেজে চোরকে শনাক্ত করার পর এলাকাবাসীর সহযোগিতায় ইটনা বাজার এলাকায় খোঁজাখুঁজি চালিয়ে উদিয়ারপাড় গ্রামের গোলাপ মিয়ার ছেলে নাঈম মিয়া (৩০)-কে বৃহস্পতিবার সকালে ইটনা বাজার থেকে আটক করা হয়। পরে তাকে মাদ্রাসায় নিয়ে তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে ইটনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি