1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভাঙা কাঁচা সড়কে আটকে থাকা মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা, ভাইরাল এমপি মাজেদুর রহমানের মানবিকতা - Stbanglatv.com
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ভাঙা কাঁচা সড়কে আটকে থাকা মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা, ভাইরাল এমপি মাজেদুর রহমানের মানবিকতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাঙাচোরা কাঁচা সড়কে আটকে পড়া মালবোঝাই একটি প্যাডেলচালিত ভ্যান ঠেলে চালককে সহায়তা করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাজেদুর রহমান সরকারের এমন মানবিক উদ্যোগের ১৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ও কাদাময় কাঁচা সড়কে মালবোঝাই ভ্যানটি চলতে হিমশিম খাচ্ছিল। চালকের অসহায় অবস্থা দেখে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার নিজেই ভ্যানের পেছনে দাঁড়িয়ে ঠেলে তাকে এগিয়ে যেতে সহায়তা করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এমপির মানবিক আচরণের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এটিকে প্রতীকী উদ্যোগ হিসেবে উল্লেখ করে দীর্ঘমেয়াদি উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নেটিজেন হাসান মাহমুদ লিখেছেন, “স্যার, আপনার কাজে মুগ্ধ আমরা সাধারণ জনতা। আপনার মতো একজন সাদামাটা প্রতিনিধি আমাদের কাম্য।”

ফরহাদ নামের আরেকজন মন্তব্য করেন, “ভালো কাজ। তবে রাস্তাগুলো ভালো করে দিলে জনগণ দীর্ঘমেয়াদে সুফল পাবে—এটাও মাথায় রাখতে হবে স্যার।”

আলমগীর নামের এক ব্যবহারকারী লেখেন, “মাশাআল্লাহ। সুন্দরগঞ্জে বারবার এমন এমপি দেখতে চাই। আল্লাহ এমপি স্যারকে নেক হায়াত দান করুন। আমিন।”

অন্যদিকে তারিকুল ইসলাম মন্তব্য করেন, “কিছু মনে করবেন না জনাব, এসব সস্তা রাজনৈতিক কৌশল। উন্নয়নমূলক কাজ দেখাতে পারলে তবেই পরবর্তী সময়ে দ্বিতীয় সুযোগ পাবেন।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার বলেন,

“ঘটনার দিন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হয়েছিলাম। আমার সঙ্গে দলের নেতাকর্মীরাও ছিলেন। রামজীবন ইউনিয়নের কে কই কাশদহ গ্রামে গিয়ে দেখি ভাঙা কাঁচা সড়কে মালবোঝাই একটি প্যাডেলচালিত ভ্যান আটকে আছে। চালক কারও সহায়তার অপেক্ষায় ছিলেন। বিষয়টি বুঝতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকেই ভ্যানটি ঠেলে তাকে সহযোগিতা করি। এর বেশি কিছু নয়।”

স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির এমন মানবিক আচরণ অবশ্যই ইতিবাচক বার্তা বহন করে। তবে একই সঙ্গে এলাকার ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কারের দাবিও জোরালো হয়েছে, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষকে এমন দুর্ভোগ পোহাতে না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি