1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলুঃ - Stbanglatv.com
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলুঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-র নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি।

 

আজ (৯ জুলাই ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

 

মন্ত্রণালয়ের উপসচিব ইফফাত জাহান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ৪৫.০০.০০০০.০০০.১৬০.০৬.০০০৭.২৬-৬৭০) উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর-এর ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে নির্দেশক্রমে এই সভাপতি মনোনয়ন প্রদান করা হলো।

 

উক্ত আদেশের অনুলিপি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে এবং অবহতিকরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট পাঠানো হয়েছে। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই সিদ্ধান্তের অনুলিপি প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি