1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বান্দরবানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বান্দরবানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি:

 

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশি সেবা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বান্দরবান সদর থানা পুলিশের আয়োজনে এবং UNFPA-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত আইনি সহায়তা প্রদান করতে বাংলাদেশ পুলিশ সর্বদা আন্তরিক ও প্রস্তুত রয়েছে। জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহেদ পারভেজ, UNFPA এর প্রতিনিধি টি মতি খিয়াং।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.জাহাঙ্গীর আলম, বান্দরবান পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী,বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মমতাজ উদ্দীন,বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রেজাউল করিম, সিনিয়র শিক্ষক মো.আবু তৈয়ব,সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা,সাংবাদিক মুহাম্মদ আলী,পৌর বিএনপি নেতা মো.নজরুল ইসলাম, মো.মহিউদ্দিন,মো.জসিম উদ্দিন,পশ্চিম বালাঘাটা এলাকার সমাজ প্রতিনিধি মো.আবু তৈয়ব’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতার কারণ, কিশোর গ্যাংগ,মাদক, ইভটিজিং

প্রতিরোধে করণীয়, নারী ও শিশু সুরক্ষা, কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা এবং ভুক্তভোগীদের জন্য সহজলভ্য পুলিশি সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা,মাদক,ইভটিজিংপ্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং সমাজে শান্তি, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি