1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১০ - Stbanglatv.com
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

তাড়াইলে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯ Time View

হুমায়ূন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনজনকে মাদক সেবনের অভিযোগে এবং পাঁচজনকে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে।

তাড়াইল থানা পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তার ব্যক্তিদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ইয়াবাসহ গ্রেপ্তার দুজন হলেন উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের আবু হানিফ (৩৫) এবং জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার গ্রামের মানিক মিয়া (২৪)। তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় তাঁদের সঙ্গে থাকা তিনজনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই অভিযানে বিভিন্ন মামলার পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আরিফ (২১), রোমান (২৩), ইলিয়াস (২৩), কামাল উদ্দিন (৪০) এবং শরমিন আক্তার (৩০)।

থানা সূত্রে জানা গেছে, জনবলসংকটের কারণে জেলা পুলিশ থেকে অতিরিক্ত সদস্য এনে চারটি দলে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি