1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্যবসায়িক পার্টনার সেজে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ, উধাও নাজমুল ইসলাম - Stbanglatv.com
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ব্যবসায়িক পার্টনার সেজে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ, উধাও নাজমুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

 

বিশেষ প্রতিনিধি জহির খান

ব্যবসায়িক অংশীদার (পার্টনার) করার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ উঠেছে নাজমুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারণার শিকার ওই যুবকের নাম সাকিব চৌধুরী। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী সাকিব চৌধুরীর অভিযোগ, প্রায় দেড় বছর আগে নাজমুল ইসলাম একটি যৌথ ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দেন। ব্যবসায় ভালো লাভ এবং নিয়মিত লভ্যাংশ দেওয়ার আশ্বাসে বিশ্বাস করে তিনি ব্যবসার মূলধন হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা নাজমুল ইসলামের হাতে তুলে দেন।

সাকিব জানান, বিনিয়োগের পর প্রথম তিন থেকে চার মাস নিয়মিত লভ্যাংশ দিয়ে তার আস্থা অর্জন করেন নাজমুল। তবে কিছুদিন পর হঠাৎ করেই লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেন। পরবর্তীতে মূলধনের টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। একপর্যায়ে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে এলাকা ছেড়ে চলে যান বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বরসহ অন্যান্য যোগাযোগের মাধ্যমও বন্ধ রয়েছে।

ভুক্তভোগীর আরও দাবি, নাজমুল ইসলাম একটি ফেসবুক পেজ এবং ডেইলি টাইম নিউজ ২৪ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রেস/আইডি কার্ডসহ বিভিন্ন সেবার নামে অর্থ সংগ্রহ করেছেন। এভাবে তিনি অনেক মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন সাকিব চৌধুরী। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাজমুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

সাকিব চৌধুরী বলেন, “আমি আমার কষ্টার্জিত অর্থ ফেরত চাই। যারা একইভাবে প্রতারণার শিকার হয়েছেন, তাদেরও এগিয়ে এসে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি জানান, খুব শিগগিরই সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন। একই সঙ্গে নাজমুল ইসলামের অবস্থান বা সন্ধান সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি