1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী - Stbanglatv.com
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে চলমান মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কাছ থেকে মহড়ার উদ্দেশ্য, কৌশলগত প্রস্তুতি ও প্রশিক্ষণের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি সেনাসদস্যদের পরিচালিত রেইড মহড়া, যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনা বাঙ্কারে গিয়ে কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন। ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ দেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্রশিক্ষণরত সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের অভিজ্ঞতার কথাও শোনেন।

পরে সেনাসদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও যুদ্ধপ্রস্তুতি আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি