1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পুলিশ সুপারের ছোঁয়ায় বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ: ‘টাকা ছাড়াই’ মিলছে পুলিশি সেবা - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

পুলিশ সুপারের ছোঁয়ায় বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ: ‘টাকা ছাড়াই’ মিলছে পুলিশি সেবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

সীমান্তবর্তী জেলা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। মাদক, চুরি, ডাকাতি ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে থানায় সাধারণ মানুষের সেবা গ্রহণের পরিবেশও আগের তুলনায় সহজ হয়েছে বলে তাঁদের অভিমত।

সীমান্তবর্তী হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালানপ্রবণ জেলা হিসেবে পরিচিত। দায়িত্ব নেওয়ার পর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় জেলা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধচক্রের সদস্যদের গ্রেপ্তার এবং মাদক উদ্ধার অব্যাহত রয়েছে। পাশাপাশি রাতের টহল জোরদারের ফলে চুরি ও ডাকাতির ঘটনাও কমেছে বলে স্থানীয়দের দাবি। এদিকে জেলার বিভিন্ন থানায় দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষ্য, বর্তমানে সাধারণ মানুষ কোনো ধরনের দালালের সহায়তা ছাড়াই সরাসরি থানায় গিয়ে জিডি, অভিযোগ বা অন্যান্য পুলিশি সেবা গ্রহণ করতে পারছেন এবং এ জন্য অতিরিক্ত কোনো অর্থ দিতে হচ্ছে না।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আগে থানায় গেলেই দালালের খপ্পরে পড়তে হতো। এখন কয়েক দিন আগে একটি জিডি করতে গিয়ে কোনো টাকা লাগেনি। পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।” স্থানীয়দের মতে, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে জেলা পুলিশ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমেছে এবং থানার প্রতি মানুষের আস্থা বেড়েছে।

সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধিও মনে করেন, অপরাধ দমনে ধারাবাহিক অভিযান, দালালমুক্ত সেবা এবং জনগণের সঙ্গে পুলিশের ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে চাঁপাইনবাবগঞ্জ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি