
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উত্তর পাথালিয়া গ্রামের বাসিন্দা শ্রী গৌড় চন্দ্র প্রায় ২০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেন। এরপর দীর্ঘদিন হুইলচেয়ারের অভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পেরে মানবেতর জীবনযাপন করছিলেন।
স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার উপজেলা বিএনপির সদস্য ও নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারেক খাঁন গৌড় চন্দ্রকে একটি হুইলচেয়ার উপহার দেন।
হুইলচেয়ার পেয়ে গৌড় চন্দ্র আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, দীর্ঘদিন পর স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। এজন্য তিনি তারেক খাঁনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হুইলচেয়ার হস্তান্তরের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাঁরা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
এদিকে একই গ্রামের একটি কাঁচা সড়কের অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে এলাকাবাসী তারেক খাঁনের কাছে সড়কটি সংস্কারের দাবি জানান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি নিজস্ব অর্থায়নে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দেন।
স্থানীয়দের আশা, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply