1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভারতের সমর্থনের প্রশংসা করলেন নেতানিয়াহু, ট্রাম্পকে বললেন ইসরায়েলের ‘সবচেয়ে বড় বন্ধু’ - Stbanglatv.com
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ভারতের সমর্থনের প্রশংসা করলেন নেতানিয়াহু, ট্রাম্পকে বললেন ইসরায়েলের ‘সবচেয়ে বড় বন্ধু’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অংশীদারদের একটি। তিনি জানান, বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারত থেকে ইসরায়েল উল্লেখযোগ্য সমর্থন পেয়ে থাকে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে দূরত্বের আলোচনা চলছে, তা ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের বন্ধু কেবল যুক্তরাষ্ট্র নয়, আরও কয়েকটি দেশও রয়েছে। ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিপুল জনসংখ্যার দেশটি থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ইতিবাচক সমর্থন পাচ্ছে।

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতার বিষয়ে কথা বলতে গিয়ে নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সব বিষয়ে তার মতের মিল না থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ভালো রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তিনি বলেন, হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি ট্রাম্পকে দেখেন।

এদিকে জেডি ভ্যান্স সম্প্রতি বলেন, ইরানকে ঘিরে শান্তি উদ্যোগের মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানো, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর কূটনৈতিক সমঝোতার পথ তৈরি করা। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের প্রতিরক্ষায় ব্যবহৃত অনেক সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের অর্থায়নে সরবরাহ করা হয়েছে।

ভ্যান্স লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের সমালোচনা করে বলেন, এমন পদক্ষেপ চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।

অন্যদিকে দক্ষিণ লেবাননে সেনা উপস্থিতির পক্ষে অবস্থান নিয়ে নেতানিয়াহু দাবি করেন, সীমান্তবর্তী কয়েকটি খ্রিষ্টান অধ্যুষিত এলাকা নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের সহযোগিতা চেয়েছে। তার ভাষায়, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি