
আনু মিয়া বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং অধিকার রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিটি গঠন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান। আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
সভাপতি: এম এ আবু মুসা
সহ-সভাপতি: হারুন আল রশিদ
সাধারণ সম্পাদক: শাহ আলম বক্স
সমাজকল্যাণ সম্পাদক: মো: আনু মিয়া
সদস্য: সোহরাব
অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নতুন কমিটি জেলা পরিষদের সাথে সমন্বয় রেখে জেলার সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জেলার উন্নয়ন চিত্র তুলে ধরা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved © 2026
Leave a Reply