1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদক ব্যবসায়ী শ্যামলের অস্ত্রের আঘাতে একজন নিহত, অভিযুক্ত আটক - Stbanglatv.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

মাদক ব্যবসায়ী শ্যামলের অস্ত্রের আঘাতে একজন নিহত, অভিযুক্ত আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

 

মোহাম্মদ রাসেল:ইটনা ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নে মাদকসংক্রান্ত বিরোধের জেরে রুপ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামল মিয়াকে আটক করেছে পুলিশ।

 

নিহত রুপ মিয়া এলংজুরী ইউনিয়ন ৭নং ওয়ার্ড নূরপুর গ্রামের মুতালিবের ছেলে।

 

রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে নূরপুর গ্রামের শ্যামল মিয়ার বাড়ির সামনের একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় গুরুতর আহত রুপ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

স্থানীয়দের অভিযোগ, মাদকসংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নূরপুর গ্রামের চন্নু মিয়ার ছেলে শ্যামল মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শ্যামল মাদকসংক্রান্ত একাধিক মামলার আসামি।

 

ঘটনার খবর পেয়ে ইটনা থানা পুলিশের একটি দল দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শ্যামল মিয়াকে আটক করে। পরে নিহতের মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শ্যামল মিয়াকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি