1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশালে বিএনপি নেতা মুজিবুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড - Stbanglatv.com
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ত্রিশালে বিএনপি নেতা মুজিবুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫ Time View

 

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বিএনপি নেতা মুজিবুল ইসলাম। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদ, গণতন্ত্র, আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচারের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

জানা যায়, মুজিবুল ইসলাম বর্তমানে রামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং ত্রিশাল উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দুইবার রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি বীররামপুর উত্তরপাড়া বটতলা জামে মসজিদ ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, ত্রিশাল আবাসিয়া কামিল মাদরাসার শিক্ষানুরাগী সদস্য, আলী আকবর উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সদস্য এবং বীররামপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বীররামপুর উত্তরপাড়ার বাসিন্দা মুজিবুল ইসলাম শিক্ষাগতভাবে এম.এ. ও এম.এস.এম. ডিগ্রিধারী।

তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদ, গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছি। দলীয় শৃঙ্খলা, গঠনতন্ত্র ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই দায়িত্ব পালন করছি।”

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে মুজিবুল ইসলাম ত্রিশালের রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি