1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মীরসরাই অর্থনৈতিক অঞ্চল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন নিহত - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

মীরসরাই অর্থনৈতিক অঞ্চল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৬ Time View

 

মোঃ জহির খান বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া থেকে আবুতোরাব এলাকায় সংঘটিত এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মীরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন নিহত হয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে প্রশাসনিক কর্মকর্তা, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, শনিবার (৫ জুলাই) বড়তাকিয়া-আবুতোরাব সড়কে চলাচলের সময় তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মো. আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মীরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি