
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদরউপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জুলাই) একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নূরুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মো. আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
পরে অতিথিরা নতুন ভবনটি পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply