1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জের ৬ নং সর্বানন্দ ইউনিয়নে চেয়ারম্যান জহুরুল ইসলামের মানবিক উদ্যোগ: জনগণের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জের ৬ নং সর্বানন্দ ইউনিয়নে চেয়ারম্যান জহুরুল ইসলামের মানবিক উদ্যোগ: জনগণের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮১ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের উদ্যোগে ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে মানবিক অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। জনকল্যাণমূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে নেওয়া এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

রোববার (৫ জুলাই, ২০২৬) সকাল ১০টায় ৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি, গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনু জামান, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ এবং সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে মানবিক অ্যাম্বুলেন্স সেবা চালু করা একটি সময়োপযোগী, জনবান্ধব ও প্রশংসনীয় উদ্যোগ। এই সেবার মাধ্যমে অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন। তারা চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার। কোনো মানুষ যেন শুধু অর্থের অভাবে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য থেকেই এই বিনামূল্যের মানবিক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। ইউনিয়নের প্রতিটি মানুষ প্রয়োজনের সময় এই সেবা গ্রহণ করতে পারবেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে মানবিক অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অ্যাম্বুলেন্সটি ইউনিয়নবাসীর সেবায় আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মনে করেন, জনপ্রতিনিধিদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে এবং অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি