
মোঃ সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ৫টি মামলার আসামি ফিরোজ শেখকে গ্রেফতার করেছে পুলিশ ফিরোজ শেখের বয়স , (৫০,) পিতা- মৃত তারা মিয়া শেখ
শনিবার, ৪ জুলাই ২০২৬ দিবাগত রাতে লোহাগড়া থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১টি হত্যা, ১টি মারামারি ও ৩টি নাশকতার মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ শেখ দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। জোরপূর্বক প্রভাব বিস্তার করে তিনি মেম্বার নির্বাচিত হয়েছেন এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীর ওপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, “বিএনপি কোনো সংঘাত চায় না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ফিরোজ মেম্বারের আইনের মাধ্যমে বিচার হোক। এ রকম ফিরোজ মেম্বার আর যেন না হয়।”
একই সাথে তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন ইউনিয়নের হাইব্রিড আওয়ামী লীগের যে সকল নেতার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে, তারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। যেমন ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জোসেফ সহ আরও অনেক নেতা রয়েছেন। এদের ভয়ে সাধারণ জনগণ এখনো আতঙ্কে রয়েছেন।
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, কিছু হাইব্রিড আওয়ামী লীগ নেতা বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে নাশকতার চেষ্টা করছেন এবং পেছন থেকে ইঙ্গিত দিয়ে মিছিল করাচ্ছেন।
তাদের অবিলম্বে এসব নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, “বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইনের মাধ্যমেই ওদের বিচার করা হোক।”
এ বিষয়ে লোহাগড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “গ্রেফতারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
© All rights reserved © 2023
Leave a Reply