1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাংশায় পেঁয়াজ কেটে নষ্ট করা সেই কৃষকের পাট ভেঙে নষ্ট করলো দুর্বৃত্তরা  - Stbanglatv.com
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

পাংশায় পেঁয়াজ কেটে নষ্ট করা সেই কৃষকের পাট ভেঙে নষ্ট করলো দুর্বৃত্তরা 

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা, রাজবাড়ী প্রতিনিধিঃ

পেঁয়াজ কেটে নষ্ট করার পর এবার সেই কৃষকের ২০ শতাংশ জমির পাট ভেঙে নষ্ট করেছে দুর্বৃত্তরা। প্রতিটি পাটের মাথা ও মাঝ খান থেকে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে দুর্বৃত্তরা এ জঘন্যমত ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্থ কৃষক বাবুল মোল্লা।

 

 

বাবুল মোল্লা রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের বাসিন্দা।

 

জানা গেছ, মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘদিনের পরিশ্রম আর পরিচর্যায় বড় করে তোলা পাটগাছগুলো কাটার অপেক্ষায় ছিলেন।

 

ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা জানান, শুক্রবার বিকেলে পাটক্ষেত দেখে বাড়ি যান। শনিবার সকালে পাট কাটতে গিয়ে দেখেন, তার জমির অধিকাংশ পাটগাছ ভেঙে ফেলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এলাকার কিছু লোকজন এ ঘটনা ঘটিয়েছে অভিযোগ করে তিনি।

 

সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

এঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়ারা।

 

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম৷ তিনি বলেন ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের

আওতায় আনা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি