1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - Stbanglatv.com
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর গ্রামের একটি আমবাগানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হক-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ফয়সাল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের বকুলতলা বাজার এলাকার বাসিন্দা মো. শাহ আলম ওরফে স্বপন (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি