1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন  - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি (NTV)-এর ২৪ বছরে পদার্পণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই ) বিকেল সাড়ে ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কাউট ভবনে আব্দুর রশিদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এনটিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম অলক শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবির, সিনিয়র সাংবাদিক তসলিম উদ্দিন, চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আশরাফুল ইসলাম রঞ্জু এবং সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ।

বক্তারা বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করা এনটিভি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত অনুষ্ঠান ও বৈচিত্র্যময় বিনোদনের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তারা আরও বলেন, এনটিভি শুধু সংবাদ পরিবেশনেই নয়, তথ্যবহুল, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ধর্মভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এনটিভি সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠিতে কেক কেটে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়। পরে অতিথিবৃন্দ এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি