1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত - ৮ - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত – ৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩ Time View

 

রিপন মিয়া বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। শুক্রবার দুপুর দুইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ওই এলাকার মুহিদুল ইসলাম সাকিদারের ছেলে৷ এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদার (৬৪) এবং একই গ্রামের খাজা প্রামানিকের (৬০) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

 

শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নয়জন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

আহতদের মধ্যে লিটন সাকিদারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।

 

এ ছাড়া আহত রিপন আহমেদ (৩২) ও মুহিদুল ইসলাম সাকিদারকে উন্নত চিকিৎসার জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি