1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদক ছাড়লে তিন মাসের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মাদক ছাড়লে তিন মাসের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল ঘোষণা দিয়েছেন, ইউনিয়নের কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তিনি ব্যক্তিগত উদ্যোগে তার তিন মাসের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হিমেল লেখেন, গোবিন্দপুর ইউনিয়নের যে কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় মাদক ছেড়ে ভালো পথে ফিরে এলে তিনি ব্যক্তিগতভাবে তিন মাসের সব ধরনের ভরণ-পোষণের দায়িত্ব নেবেন।

এই ঘোষণার পর এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় অনেকের মতে, মাদকবিরোধী প্রচেষ্টার পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে সংশ্লিষ্টদের মতে, শুধু আর্থিক সহায়তা নয়, মাদকাসক্তদের স্থায়ীভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা, কাউন্সেলিং, কর্মসংস্থান এবং সামাজিক পুনর্বাসনের ব্যবস্থাও প্রয়োজন। তাদের মতে, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজের সমন্বিত উদ্যোগেই মাদক নিয়ন্ত্রণে কার্যকর ফল পাওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি