1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে সরকারি খাস জমি থেকে অবৈধ মাটি-বালু উত্তোলনের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সরকারি খাস জমি থেকে অবৈধ মাটি-বালু উত্তোলনের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌরসভার মধ্যে রাজারামপুর মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম চালিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রাজরামপুর মৌজার সরকারি খাস জমি থেকে নিয়মিতভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, হাবিবুর রহমান (মৃত আয়েশ উদ্দীনের ছেলে) ও মো. মামুন (কালু মিয়ার ছেলে)-এর নেতৃত্বে একটি চক্র এ কার্যক্রম পরিচালনা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, অভিযুক্তদের প্রভাবশালী বাহিনীর কারণে কেউ প্রতিবাদ করার সাহস পান না। বাধা দেওয়ার চেষ্টা করলে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেন তারা। এ কারণে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন চললেও স্থানীয়রা নীরব থাকতে বাধ্য হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে সরকারি খাস জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ভারী যানবাহন চলাচলের কারণে স্থানীয় সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, “এ বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সদর উপজেলার তহসিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সেখানে মাটি কাটার প্রমাণ পাওয়া গেছে, তবে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে অবিলম্বে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হাবিবুর রহমান ও মো. মামুনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, সরকারি খাস জমি রক্ষা এবং পরিবেশ ও জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি