
মোঃ জহির খান বিশেষ প্রতিনিধি
ফেনী জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। অভিযানে উদ্ধার করা গাঁজার পাশাপাশি দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই নারীকে আটক করে তাদের কাছে থাকা প্যাকেট তল্লাশি করলে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তারা বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ফেনীসহ আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব আরও জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত কার্যক্রম শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-৭ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেছে সংস্থাটি।
© All rights reserved © 2023
Leave a Reply